নীল নীল বেদনায় মিজানুর রহমান মিজান
আমার কবিতা পড়ে
যারা তুষ্টি
তাদের জন্যই
আমার নীল আকাশ
মেঘের ভেলা
আর বিচ্ছিন্ন নীল পদ্ম
আরো কত বিরহ ব্যথার
কবিতার করে যাই সৃষ্টি।
আমিও অনেক না
পাওয়ার বেদনায় রিক্ত
আমি এখনও অপেক্ষায়
আমার সেই ভালবাসার
হারিয়ে ফেলেছি যা
অনেকদিন আগে,
এখনও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই
কত কথাই মনে জাগে
অপেক্ষা কেন এত তিক্ত।
কবিতায় তুলে আনি
সবার কথা
আছেতো আমার মত
কত জনের ব্যথা।
আমরা সবাই এক সময়
ঘাঁস ফড়িংয়ের পিছু ছুটি
সবাই পায়না নাগাল
মেলেনা তাই জুটি।
সবটাই লিখে যাই
আমার কবিতায়
যখন যা মনে আসে
স্বপ্নে এখনও ভাসে
নীল নীল বেদনায়।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
