চাঁদ মাখা রাত মিজানুর রহমান মিজান
আমরা দুজনে
কোন এক নির্জনে
পাশাপাশি
সামনে সবুজ সুন্দর পৃথিবী।
নদী কোথা থেকে কোথায়
আমরা দুজনে চল হারাই
দূর অজানায়।
যেথায় থাকবে ভালবাসার
লাল গোলাপ ।
আমরা গোপনে
নয়নে নয়নে,
রাখিব দুজনার
হাতে হাত ।
হারাবো দুজনে
থাকিব আলিঙ্গনে
আসিবে চাঁদ মাখা রাত।
ভালবাসায় লুটোপটি
করিব স্নান জোসনায়
তোমারি বুকেতে
আমারি নিঃশ্বাস
আরো কত যে খুনসুটি।
আজ ভালবাসায়
ভাসব দুজনে
এ রজনী যেন দীর্ঘ হয়
এত মধুর
চিরদিন যেন রয়।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
