সীমাহীন না পাওয়ার বেদনা মিজানুর রহমান মিজান
সেই যে প্রথম
কত ভালবাসায় আঁকা
আমি যেন এক ছবি
পাগলের মত দেখতে চাওয়া
আমি সুন্দর কখনও সূর্য
কখনও আবার চাঁদ,
খুব সুন্দর করে
নিঃশ্বাসে নিঃশ্বাসে বলা,
তোমার জন্য আমার অনেক মায়া লাগে,
এখন আর তা হয়না পাওয়া।
আমার কষ্টে ব্যথিত
তোমার হৃদয়
এত বিশ্লেষন
এত যত্ন সবটাই
তখন দিয়েছ আমায়।
আমি অবাক হতাম
আমি স্তব্ধ হতাম
কি করে এতসব
আমি তো এর যোগ্য নই,
আমি দিশেহারা
আনন্দে আমার মন পুলকিত
আমি বিষ্মিত
আমি গভীর রাতেও
জাগ্রত হয়ে রই।
সবটাই আমার ভুল
যেন ঘুম ভাঙল
আর আমার স্বপ্নটাও ভেঙ্গে গেল।
আমি অনুভব করলাম
স্বপ্ন বৈকি এ তো সত্যি হবার নয়
আমার জীবন মিছেই আশার
এসব পাওয়ার যোগ্য কি করে হয়।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
