কিছু নীল পদ্ম মিজানুর রহমান মিজান
বিচ্ছিন্ন কিছু নীল পদ্ম
আর বুনোহাঁসে ভাঙ্গা দল
মেঘে মেঘে গর্জন
মাঝে মাঝেই তীব্র বর্ষন
সব আমার আপন।
কূল ভাঙ্গা তীর
ভাঙ্গা কোনও নীড়
নেই কেউ কোনো মানুষের ভীড়
একা আমি একাকী চিত্তে থাকি এখন।
ভয় পাই মানুষ?
না, মানুষের কথা
দেয় কেমন ব্যথা
চিৎকার করে কাঁদতে পারিনা
বোবা কান্না
এ কেমন যন্ত্রনা।
আজ কথায় ভালবাসা
যেন মাখা মধু
কাল অনেক তিতা
সওয়া যায়না
ব্যথিত হৃদয়ে ব্যথা হয় শুধু।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
