ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
ভোলা জেলা ছাএদলেৱ সভাপতি শহীদ নুরে আলম ও আব্দুর রহিম এর হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানী তেল অস্বাভাবিক মুল্যে বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে ভোলা বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যলয়ে আসতে থাকেন। পরে কার্যলয়ে সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় নেতা কর্মীরা বিভিন্ন ধরণের স্লোগান দেয়।
জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
