ব্যথার হৃদয় মিজানুর রহমান মিজান
যে আমায় কাজ দেখায়
সে আমায় উপহাস করে
সে আমার বন্ধু বান্ধব ভালবাসা
কিছুই হতে পারেনা।
সে হোক না যতই আপন
বন্ধু বান্ধব হতে পারে ভাই বোন,
আমি নিশ্চয়ই তার কেউনা।
যে সকল কাজের মাঝেও
আমাকে শোনে
সে হোক দূরের কেউ
সেই আমার আপন।
আমি বুঝতে পারি সবটাই
বলি নিজের কাছেই
যে যাই করুক
উপহাস বা করুনা
আমি না হয় চুপিসারে
যাব চল বহুদূরে
আসবনা কারো উপহাস নিয়ে
যাচ্ছি ব্যথার হৃদয় নিয়ে
আরতো ফিরবনা।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
