আমি নীরবে নীরবে মিজানুর রহমান মিজান
আমি নীরবে নীরবে
দেখে যাই ভালবাসারে
বুঝে নেই
কতখানি হৃদয়ে রাখে আমারে।
আমার দ্বারে এসে
কেউতো কষ্ট পাবেনা
শূন্য মনে কেউ ফিরেও যাবেনা।
আমার যতটুকু
সবার লাগি রাখি
কারনে অকারণে
আমি নীরব থাকি।
মুক্ত করে রেখেছি
আমার হৃদয় দুয়ার
সাহস নাই যে একদম
কিছু যে বলার।
আমার এ মনে
সবার ব্যথার দান
বইতে পারিতো
যাচ্ছে না তো প্রান।
কথার জবাব নাই বা দিলে
আমি তো যাব বলে
যে দিতে জানে সে দিয়ে যায়
নীরবেই যায় চলে।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
