ব্রেকিং নিউজঃ

কবিতা- মায়াবী সেই কিশোরী মিজানুর রহমান মিজান

তুমি আমার প্রথম দেখার
মায়াবী সেই কিশোরী,
মায়ায় ভরা কালো ভ্রমর চোখ
তুমি যে হৃদয় আমারি।
কোন একদিন বিকালে
তুমি দুয়ারের সামনে দাঁড়িয়ে,
দুই বেনী আর লাল শাড়িতে
ছিলে যে তুমি জড়িয়ে।
প্রথম দেখার রাজকন্যা
আমার নয়নে ছিল খুশির বন্যা
আটকে গেলাম
তোমার আঁখিতে আঁখিতে
যেন তুমি আমার চিরচেনা।
এত যে বেশি ভালবাসি
বোঝাতে কেন পারিনি
এখনও মনে পড়লে হায়
আমার বুক ভেঙে যায়
কেন যে আমার হওনি।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031