মোটসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী
মেহেরপুরে ইজিবাইক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী স্ত্রী হালিমা খাতুন (৩৫) নিহত ও চালক স্বামী ইজারুল ইসলাম গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে মেহেরপুর সড়কে সদও উপজেলার কোলার মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ইজারুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল নিয়েছে। পুলিশ হালিমা খাতুনের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইজারুল ইসলাম তার স্ত্রী হালিমা খাতুনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে সদর উপজেলার রায়পুর গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন।
তারা সদর উপজেলার কোলার মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইকটি ইজি বাইকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই হালিমা খাতুন মারা যান।
খবর পেয়ে ফায়ার সাভির্সের সদস্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেছে। ইজারুল ইসরামকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান, পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে।
