ঘরে সরকারি চাল, জেল ইউপি সদস্যের
পটুয়াখালীর বাউফলে সরকারি চাল ঘরে রাখার অভিযোগে ইউপি সদস্যকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে বাউফল উপজেলার কেশরপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিপি বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ত্রাণের ৫ বস্তা সরকারি চাল লিপি বেগম তার ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখিত ত্রাণ সামগ্রী ও চাল উদ্ধার করে ওই রায় প্রদান করেন।
