কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা পেলেন ভোলার ৫ কবি
বরিশালের অন্যতম সাহিত্য সংগঠন কৃষ্ণচুড়া কবি সাহিত্যিক বলয় এর ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে কির্তনখোলা মিলনায়তনে কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা ও কবি মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্ণচুড়া সাহিত্যিক বলয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর আলম রুস্তম ( কবি ও পরিবেশ বিজ্ঞানী)
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আতিক হেলাল (কবি ও ছড়াকার)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজমুল ইসলাম অাকাশ (কবি ও সংগঠক), মনজু খন্দকার (কবি ও গীতিকার) আব্দুল হক চাষী(কবি ও সংগঠক), সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন (কবি ও সংগঠক) অপুর্ব গৌতম (কবি ও সংগঠক) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম অাহমেদ রানা)(প্রতিষ্ঠাতা, কৃষ্ণচুড়া সাহিত্যিক বলয়)
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপাস্হাপক অাব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে মোট ১৬০ জন কবি এসেছেন এর মধ্যে প্রায় ৯০ জনকে সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে।
এর মধ্যে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার মুহাম্মদ সামছুদ্দিন কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা পেয়েছেন।
ভোলার অারো ৪ জন কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা পেয়েছেন কবি মিজানুর রহমান(ভোলা সদর)
কবি জিয়াউল হায়দার (ভোলা সদর)।
ভোলার তজুমদ্দিন উপজেলার জয়নাল আবেদীন ও ফারজানা অাক্তার জুই সাহিত্য সম্মাননা পেয়েছেন।
