ব্রেকিং নিউজঃ

আতাউরকে নৌকার মনোনয়ন: জিল্লুর রহমানের কৃতজ্ঞতা

মৌলভীবাজার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো: আতাউর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রীসহ আওয়ামীলীগের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আতাউর রহমানের বড় ভাই আবাহনী সমর্থক গোষ্ঠী কেদ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও ওলিলা গ্রুপের এমডি মোহাম্মদ জিল্লুর রহমান।

শিল্পপতি জিল্লুর রহমান জানান, অবহেলিত কামারচাক ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন নির্মাণের লক্ষ্যে নির্বাচন করবে মো: আতাউর রহমান।

আতাউর রহমানকে বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জনগণের নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দগণকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দসহ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দগণকে।

তিনি আরও জানান, সার্বিকভাবে মৌলভীবাজার, রাজনগর এবং কামারচাক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের সকল সদস্যদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। ইউনিয়নের সব নেতা কর্মীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

সেই সাথে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলতে চাই। কামারচাকবাসীদের সমর্থন ও সহযোগিতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে একটি ডিজিটাল ইউনিয়ন গঠন হবে। মোঃ আতাউর রহমানের এই পথ চলায় শুভকামনা জানাই ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930