ব্রেকিং নিউজঃ

চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি খোকন গ্রেফতার

।খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি খোকন (৪২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার (৮ নভেম্বর) রাতে লবণচরা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আসামি খোকন লবণচরার মোল্লাপাড়া মসজিদ লেন এলাকার মৃত শেখ আব্দুল্লাহর পুত্র।

জানা গেছে, গত ৬ নভেম্বর লবণচরা থানায় খোকনের নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে ধর্ষণের শিকার ঐ শিশুর মা।

র্যাব জানায়, গত ০৬ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় ধর্ষক খোকন ভিকটিম নাবালিকা (০৭) কে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লবণচরার মোল্লাপাড়া মসজিদ লেনের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

পরে ঐ শিশু তার মাকে ধর্ষণের বিষয়টি জানালে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লবনচরা থানায় মামলা দায়ের করে।

এরপর থেকেই আসামীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু হয়।

এরই প্রেক্ষিতে সোমবার রাতে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী খোকনকে গ্রেপ্তারে সক্ষম হয় র্যাব।

আসামীকে কেএমপি, খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930