ব্রেকিং নিউজঃ

সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই শিক্ষার্থী নিহত নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শাহজালালের ছেলে আবু বকর (১৬), রমজান আলীর ছেলে সাইম (১৬) ও মজির উদ্দিনের ছেলে শরীফ (১৬)। তারা ধলাপাড়া এস ইউ পি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম।

তিনি জানান, সকালে ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় আরোহী ওই তিন শিক্ষার্থী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31