ব্রেকিং নিউজঃ

লালমোহনে করোনা উপসর্গে একজনের মৃত্যু,৩ গ্রাম লকডাউন

ভোলার লালমোহনে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্দ্রায় ভোলা নেওয়ার পথে পশ্চিম চরউমেদ ইউনিয়নের উত্তর গজারিয়া আবাসন এলাকায় বসবাসকারী আবু কালাম সরদার (৫৫) এর মৃত্যু হয়। তার জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট ছিল।

এ ঘটনায় তথ্য গোপনে করে শুক্রবার রাত ১১টায় লাশ দাফন করার সময় স্থানীয়রা জানতে পেরে প্রশাসনকে খবর দেয়। পওে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নির্দেশে ওই এলাকার কাশ্মির গ্রাম, নর্থ গজারিয়া গু”ছগ্রাম ও পাশ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন সিপিপির সহকারী পরিচালক মূন্সী নূর মোহাম্মদ।

এবিষয়ে জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে করোনা আক্রান্ত ছিল কিনা নিশ্চিত হওয়া যাবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031