ব্রেকিং নিউজঃ

সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২০২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬৩৮ ও ১৫৭৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ২৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

সিএসই সার্বিক সূচক ১৪৬ পয়েন্ট কমে ২০ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930