ব্রেকিং নিউজঃ

ভোলায় ৫দিনে ৩৬ জনের নমুনা সংগ্রহ কোয়ারেন্টিন শেষ-৩৩৫

ভোলার করোনা ভাইরাস সন্দেহে আরো ১২ জনের জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ৪ দফায় মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হলো। নমুনা প্রেরন করা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রবিবার (৫ এপ্রিল) বিকালে জেলার চার উপজেলা থেকে এসব নমুনা সংগ্রহ করার পর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

এরআগে ২৪ জনের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রেরন করা হয়। যাদের রিপোর্ট এখনো আসেনি। তবে গত মাসে এক জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো, যার রিপোর্ট নেগেটিভ এসছিলো।  আইসোলেশন থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্র জানিয়েছে, নমুনা পাঠানো নতুন ১২ জনের মধ্যে সদরে ৫ জন, তজুমদ্দিনে ৪জন, চরফ্যাশন ১ ও দৌলতখান উপজেলায় ২ জন রয়েছে।

এদিকে জেলায় হোম কায়োরেন্টিনে রয়েছে ৯৯ জন। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়েরেন্টিন শেষ হয়েছে ৩৩৫ জনের। গত ২০ দিনে জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিন রাখা হয়েছিলো ৪৩৪ জনকে। আইসোলেশনে রয়েছে ছিলেন ৩ জন। বর্তমানে  আইসোলেশনে আছেন ১ জন।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, জেলার চার উপজেলায় নতুন করে আরো ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ মাসের ১ এপ্রিল ১ জন, ২ এপ্রিল ১৪ জন, ৪ এপ্রিল ৮ জন ও ৫ এপ্রিল ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। অর্থাৎ এমাসের ৫ দিনে ৪ দফায় ৩৬ জন এবং  গত মাসে এজনসহ এখণ পর্যন্ত আমরা সর্বমোট ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি। এরা সবাই হোম কায়ারেন্টিনে আছেন। তাদের সবার সর্দি, কাশি ও গলাব্যাথাসহ করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর তাই তাদের পর্যবেক্ষন করছেন চিকিৎসকগন। তাদের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা, তবে এখন পর্যন্ত জেলায় করনো পরিস্তিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ৯৯ জনের মধ্যে  সদরে ৩৪জন, দৌলতখানে ৪জন, বোরহানউদ্দিনে ৩জন, লালমোহনে ৭জন, চরফ্যাশনে ১৪জন, তজুমদ্দিনে ৩০জন ও মনপুরা উপজেলায় ৭জন।

অন্যদিকে জেলায় সর্বমোট ৩১৫ জনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। যাদের মধ্যে সদরে ৯৫ জন, দৌলতখানে ৪৫ জন, বোরহানউদ্দিনে ৪৪জন, লালমোহনে ৩৭ জন, চরফ্যাশনে ৪৭ জন, তজুমদ্দিনে ৪৩জন ও মনপুরা উপজেলায় ২৪ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930