ব্রেকিং নিউজঃ

ভোলায় কর্মহীন বাস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে  ভোলা জেলার সড়ক ও মহা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন  হয়ে পড়েছে ভোলা বাস শ্রমিকরা। এমন অবস্থায় গত ১০ দিন ধরে আয়-রোজগার নেই  ভোলার পরিবহন শ্রমিকদের।

আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন শ্রমিকরা। এমন অবস্থায় প্রথম ধাপে  প্রায় আড়াইশ শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন।

ভোলা বাস টার্মিনালে এলাকায় ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক উপস্থিতি থেকে কয়েক শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময়  শ্রমিকদের মাঝে চাল,ডাল, আলু,সাবান বিতরন করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930