ব্রেকিং নিউজঃ

মহিলা আ’লীগ নেতা কর্তৃক ৬শ’ জনের মধ্যে খাদ্য বিতরণ

নড়াইলে করোনা সংকটে এক আওয়ামী লীগ নেত্রী নড়াইল পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের নিম্নবিত্ত সাড়ে ৬শ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ শুরু করেছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শহরের চরেরঘাট এলাকায় নারীনেত্রী ও জেলা আওয়ামী লীগ নেত্রী আনজুমান আরা নড়াইল পৌরসভার ৪নং এবং ৫নং ওয়ার্ডের শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করেন।

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি  জানান,  এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস প্রমুখ। আনজুমান আরা জানান, রোববার (৫ এপ্রিল) থেকে পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডে দরিদ্র শ্রেণি অনুপাতে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930