ব্রেকিং নিউজঃ

এম ভি ভোলায় সন্তান প্রসব আজীবন টিকেট ফ্রী ঘোষণা আসিফ আলতাফ এর

ভোলার চিকিৎসকরা অপারগতা প্রকাশ করায় গর্ভবতী স্ত্রী নিয়ে উন্নত চিকিৎসার জন্য এমভি ভোলা লঞ্চে ঢাকা নেওয়ার সময় লঞ্চে হঠাৎ প্রসব ব্যাথা উঠলে এগিয়ে আসেন লঞ্চের স্টাফরা।

পর্দা টানিয়ে লঞ্চ স্টাফদের সহযোগীতায় শনিবার সকালে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন মা।

এমভি ভোলা লঞ্চে বাচ্ছা প্রসবের খবর শুনে লঞ্চের মালিক ভোলা বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়কারী আসিফ আলতাফ তাৎক্ষণিক লঞ্চ স্টাফদের সকল কে মিষ্টিমুখ করান এবং বাচ্ছার জন্য নতুন পোশাক কিনে দিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পাশাপাশি আজীবন এমভি ভোলা লঞ্চে বাচ্ছা ও তার মায়ের ভ্রমন ফ্রী বলে নিশ্চিত করেছেন আসিফ আলতাফ।

বর্তমানে মা ও নবজাতক শিশু সুস্থ রয়েছে বলে জানান লঞ্চ কর্তৃপক্ষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31