ব্রেকিং নিউজঃ

মেয়ে জামাই কান কাটলো শাশুড়ির

রাজধানীর জুরাইন আলম মার্কেট এলাকায় শাশুড়ির কান কেটে দিলো মেয়ের জামাই। সোমবার (২৮ জুন) দুপুর ২টার দিকে এলাকার আউয়ালের বাড়ির পাশে একটি ভবনের চারতলায় মেয়ে জামাই আনোয়ারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আনোয়ার ধারালো অস্ত্র দিয়ে কান কেটে দিয়েছেন শাশুড়ি ফরিদা বেগমের (৪০)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফরিদা বেগম জানান, গত দুই বছর আগে তার মেয়ে শান্তাকে আনোয়ারের সঙ্গে বিয়ে দেন। তারা কিছুদিন ভালো থাকলেও এক বছর আগে থেকে যৌতুকের জন্য প্রায় সময় শান্তাকে মারধর করতো আনোয়ার।

সোমবার মারধরের সংবাদ পেয়ে ফরিদা বেগম নারায়ণগঞ্জ থেকে রাজধানীর জুরাইন আলম মার্কেট এলাকায় মেয়ের বাড়িতে যান। পরে তার মেয়ের জামাই আনোয়ারের কাছে জানতে চান তার মেয়েকে কেন মারধর করা হচ্ছে।

কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শাশুড়ির বাম কান কেটে দেন ও পেটের নিচে ছুরিকাঘাত করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ফরিদার হাতের তালু ফেটে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ফরিদা বেগমের বাম কানের অনেক অংশ কেটে পড়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31