ব্রেকিং নিউজঃ

শারজায় হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের কপি

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরীর বিখ্যাত আল কোরআন একাডেমিতে হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের ১৭টি প্রাচীন কপি সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত কোরআনের কপিগুলো ৭১৯-১৭৮৫ সালের মধ্যে তৈরি বলে মনে করা হয়।

পবিত্র কোরআনের প্রাচীন কপি সংগ্রহ ও ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান সংরক্ষণে আরব আমিরাতের শারজায় প্রতিষ্ঠিত আল কোরআন একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করছে।

কোরআন একাডেমির মহাসচিব শেখ শেরজাদ আবদুল রহমান তাহের জানান, সম্প্রতি নতুন যুক্ত হওয়া কোরআনে প্রাচীন কপিগুলো কোরআন একাডেমির অনন্য সংযোজন।

শারজাহভিত্তিক কোরআন একাডেমি ইতিমধ্যে কোরআনের দুর্লভ কপির অনন্য স্থান হয়েছে এবং শিগগির তা ইসলামী নিদর্শনাবলি সংরক্ষণে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ অত্যাধুনিক জাদুঘরে পরিণত হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930