ব্রেকিং নিউজঃ

খুলনা থেকে কুষ্টিয়ায় গিয়ে ট্রিপল মার্ডার করেন এএসআই সৌমেন

খুলনার ফুলতলা থানা থেকে ছুটি না নিয়ে পালিয়ে কুষ্টিয়া গিয়েছিলেন এএসআই সৌমেন রায়। আজ রোববার (১৩ জুন) সকালে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কাউকে কিছু না বলে নিজের রিভলবার নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি।

খুলনা থেকে কুষ্টিয়ায় গিয়ে তিনজনকে হত্যা করেন এএসআই সৌমেন রায়। এ ঘটনায় পুলিশ এএসআই সৌমেনকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক করেছে। এএসআই সৌমেন রায় মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের মৃত সুনীল রায়ের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক ফুলতলা থানার একজন কর্মকর্তা জানান, গত বছরের ২১ ডিসেম্বর সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় এএসআই পদে যোগদান করেন। এরপর থেকেই সে মাঝেমধ্যে থানায় অনুপস্থিত থাকতেন। রোববার সকালে সে কাউকে কিছু না বলে থানা থেকে বেরিয়ে যায়। দুপুরে আমরা খবর পাই, সে কুষ্টিয়ায় গিয়ে নারী-শিশুসহ সে তিনজনকে গুলি করে হত্যা করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান জানান, আমাদের কোনো অনুমতি ছাড়াই সে (এএসআই সৌমেন রায়) কুষ্টিয়ায় গেছে। সেখানে গিয়ে সে তিনজনকে হত্যা করে গ্রেফতার হয়েছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আজ বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করে এএসআই সৌমেন রায়।

নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবা খানের ছেলে বিকাশ কর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (৩৪) ও আসমার শিশু সন্তান রবিন (৭)। এদের মধ্যে আসমা খাতুন এএসআই সৌমেনের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930