ব্রেকিং নিউজঃ

অবষেশে সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা

এ বছরের পবিত্র রমজান মাসের রোজা ৩০টি পূর্ণ হবে বলে জানিয়েছেন সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা ও সিনিয়র কাউন্সিলর শেখ আব্দুল্লাহ বিন আল ম্যানিয়া।

এই আলেমের বক্তব্য মতে, সৌদি আরবে বুধবার ৩০ রোজা অনুষ্ঠিত হবে।

আর বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। মঙ্গলবার (১১ মে) এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে।

এর কারণ মঙ্গলবার ৯ টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।

উল্লেখ্য, এবারই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে ঈদ পালন করছে।

এর আগে এতকাল সৌদি জ্যোতির্বিদ্যা নয় বরং চোখের সামনে চাঁদ দেখা না দেখার উপর ভিত্তি করে ঈদের দিনের তারিখ ঘোষণা করত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930