মসজিদে আকসার নিরাপত্তা চেয়ে কান্নাজড়িত কণ্ঠে কাবার ইমামের দোয়া
হজরত মরিয়ম (র.) তিনি পৃথিবীর প্রাচীনতম ইবাদত গৃহ বায়তুল মুকাদ্দাস বা মসজিদে আকসার সহিত সুনিবিড়ভাবে জড়িত ছিলেন।
নতুন খবর হচ্ছে, মুসলিমদের তৃতীয় সম্মানিত স্থান ফিলিস্তিনের আল আকসা মসজিদ কেন্দ্র করে কয়েক দিন যাবৎতীব্র সংঘর্ষ চলছে।
এসময় পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন।
গতকাল লাইলাতুল কদর উপলক্ষে মসজিদুল হারামে রাতের নামাজে তাঁদের জন্য দোয়া করেন তিনি।
হারামাইন শরিফাইনের টুইটারে প্রকাশিত ভিডিওতে শায়খ সুদাইসকে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করতে শোনা যায়।
তাতে তিনি বলেন, ‘হে আল্লাহ, আপনি মুসলিমদের জীবনকে পরিশুদ্ধ করুন।
হে আল্লাহ, মুসলিমদের জীবনের নিরাপত্তা দিন। হে আল্লাহ, আল আকসা মসজিদ রক্ষা করুন।দখলদার শত্রুদের হাত থেকে মসজিদ আকসা রক্ষা করুন।
