ব্রেকিং নিউজঃ

শ্বশুরের দাফনে যাওয়ার পথে মেয়ে ও জামাইসহ নিহত ৩

কুমিল্লায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে ঘটনাস্থলেই দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার মুরাদনগর উপজেলার মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাগাউড়া এলাকায় শ্বশুর বাড়ীতে যাচ্ছিলেন।

দুপুরে জেলার মুরাদনগর উপজেলার মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতিসহ ৩ জন নিহত হয়।

নিহতরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দোলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, তার স্ত্রী পারভীন আক্তার ও প্রাইভেটকার চালক নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান।  খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাঙ্গরাবাজার থানার ওসি মো. কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031