ব্রেকিং নিউজঃ

ফেনীতে মাদ্রাসা ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার

ফেনীতে তানিশা ইসলাম (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ির ছাদেই তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ফেনী শহরতলীর কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে আনোয়ার ড্রাইভার বাড়িতে এঘটনা ঘটে। তবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জেঠাতো ভাই নিশানকে আটক করেছে পুলিশ।

নিহতের মা ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে জেঠাতো ভাই মাদ্রাসা ছাত্র নিশানকে খুজেঁ পাওয়া যাচ্ছে না শুনে বাড়ির সকলে খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় তানিশা বাড়িতে একা ছিল। একপর্যায় নিশানকে খুঁজে পাওয়া গেলেও তানিশাকেও ঘরে না পেয়ে ছাদে খুঁজতে গেলে তার গলা কাটা লাশ দেখতে পায় পরিবার।

একপর্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে ব্যবহৃত একটি সেন্ডেল দেখতে পায় পুলিশ। এ সময় জানতে পারে জুতোটি নিশানের ছিল। পরে পুলিশ সন্দেহজনকভাবে জেঠাতো ভাই নিশানকে আটক করে থানায় নিয়ে যায়। নিশান জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত বলে জানায়।

নিহত তানিশা সৌদি প্রবাসী শহীদুল ইসলামের ছোট মেয়ে। সে ফেনী শহরের একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডিসহ একাধিক দল মাঠে কাজ করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930