ব্রেকিং নিউজঃ

পাবনায় ১২ কেজি গাঁজাসহ এসআই আটক

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওছিম উদ্দিনকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। গত সোমবার বিকেলে তাকে আটক করা হলেও বুধবার বিষয়টি জানাজানি হয়।

আটককৃত এসআই ওছিম উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ওছিমের নিকট গাঁজা আছে।

তিনি সোমবার বিকেলে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তাকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জিন্নাত আলী মামলা করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা নিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক বিচারের মুখোমুখি তাকে হতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930