ব্রেকিং নিউজঃ

আজানে ঘুমের ব্যাঘাত হয় বলে ইমামকে হত্যা

 

ফজরের আজানে ঘুমের ব্যাঘাত ঘটে, আর তাই নিজ এলাকার মসজিদের ইমামকে হত্যা করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে।

নিহত ইমাম তেইজের আল-দারবা আল-ওলাইয়ার আল-রাহমা মসজিদ ইমামতি করতেন।

মঙ্গলবার (৩০ মার্চ) ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার সময় ইমাম শেখ আল জাঘৌরিকে পথিমধ্যে রান্না করার ছুরি দিয়ে আঘাত করে আল জুবাইদি।

পরে ৮০ বছর বয়সী ইমামকে পাথর দিয়েও আঘাত করে অভিযুক্ত এই খুনি।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-জুবাইদি এর আগেও শেখ আল-জাঘৌরির ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছিল।

গত কয়েক বছর ধরেই ইয়েমেনে অপরাধ বেড়ে গেছে। কারণ দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতার অভাব রয়েছে।

উল্লেখ্য, আরব বসন্তের পর ২০১১ সালে ইয়েমেনের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এরপরই মূলত দেশটি অস্থিতিশীল হয়ে ওঠে। পরবর্তীতে হুথি বিদ্রোহীরা দেশের একটা বড় অংশ দখলে নিলে গৃহযুদ্ধ শুরু হয়। যা এখনও চলমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930