ব্রেকিং নিউজঃ

বিজিএমইএ নির্বাচন নিয়ে জরুরী বৈঠকে বোর্ড

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ’র নির্বাচনে আয়োজন করা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরী বৈঠকে বসেছে নির্বাচন পরিচালনা বোর্ড। করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করায় এবিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন বোর্ডসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছে। বৈঠকের সিদ্ধান্ত পরে জানানো হবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও ঢাবি অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বৈঠকের বিষয়ে নিশ্চিত করেন।

আসন্ন নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেলে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবিএম শামসুদ্দিন আহমেদ ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অপরদিকে ফারুক হাসান নেতৃত্ব দিচ্ছেন সম্মিলিত পরিষদের।

নির্বাচন পেছানো হবে কিনা জানতে চাইলে বর্তমান সভাপতি রুবানা হক সোনালীনিউজকে জানান, নির্বাচন স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়েনি।আগামী ৪ এপ্রিল হোটেল রেডিসন ব্লু তে এই নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31