বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে অসংখ্য ঘর পুড়ে গেছে। পুরো এলাকা কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
প্রাণ বাঁচাতে রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ে ছুঁটছে। সোমবার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন রোহিঙ্গারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
হতাহত ,ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের সুত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।।
