ব্রেকিং নিউজঃ

ভোলার তজুমদ্দিনে পানির ট্যাংকির কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে নির্মানাধীন ভবনের পানির ট্যাংকির কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।  রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।  তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতরা হলেন,  আলাউদ্দিন (৪৮), শামিম (২৩) ও রাবিক (৩০)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার চাচড়া ইউনিয়নের  দক্ষিন পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের পানির ট্যাংকির কাজ চলছিলো। এ সময় এক শ্রমিক ট্যাংকির সেন্টারিংয়ের কাজ করতে ট্যাংকির ভিতরে চলে যান। সে উঠে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাংকির ভেতরে প্রবেশ করে আর উঠে পাড়েনি। তারা উঠে না পাড়ায় চিন্তিত হয়ে পড়েন অন্য শ্রমিকরা।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে।

তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ভবনের পানির ট্যাংকির নিচে অক্সিজেন স্বল্পতা ও গ্যাসের কারনে তাদের মৃত্যু হতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরমৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনার কারন অনুসন্ধানে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ট্যাংকির কাজ করতে গিয়ে  ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায়  নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেয়া হবে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930