ব্রেকিং নিউজঃ

চীনে সবচেয়ে বড় কাঠের মসজিদে খোদাই করা হলো পুরো কোরআন

চীনের শানশি প্রদেশের শিয়ানের গ্রেট মসজিদ। এটি চীনের সবচেয়ে বড় এবং পুরনো মসজিদ।

এই মসজিদটি নির্মাণে অনন্য এক পদ্ধতির ব্যবহার হয়েছে। তাই পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠেছে।

মসজিদটির অধিকাংশ অংশ মিং রাজত্বের শুরুর দিকে তৈরি করা হয়েছে।

যে কারণে মসজিদটি পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তা হচ্ছে, এটা পুরোপুরি কাঠের তৈরি।

তাই মসজিদটি বিশ্বে অন্য যেকোনো মসজিদের চেয়ে অনন্য।

আরও একটি কারণে এই মসজিদ মানুষজনের আকর্ষণ কেড়েছে।

আর তা হচ্ছে মসজিদের কাঠের দেয়ালজুড়ে কোরআন খোদাই করা হয়েছে।

আরবির পাশাপাশি সেখানে চীনা ভাষায় অনুবাদও লেখা রয়েছে।

মসজিদে ৩০টি প্যানেল রয়েছে। প্রতিটি প্যানেলে করে এক পারা করে মোট ৩০ পারা কোরআন খোদাই করা হয়েছে।

প্রতিটি প্যানেলের নিচে চীনা ভাষায় কোরআনের অনুবাদ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31