ব্রেকিং নিউজঃ

স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি দান-সদকা করতে পারবে?

অসহায় দরিদ্রদের দান-সদকা করা একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। কোরআন-হাদিসে এ ব্যাপারে অনেক উৎসাহিত করা হয়েছে।

কিন্তু স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা-পয়সা বা অন্য কোনো কিছু স্ত্রী দান-সদকা করতে পারবেন কি? বিষয়টি নিয়ে অনেকের কৌতুহল রয়েছে।

এ প্রসঙ্গে ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা-পয়সা বা অন্য কিছু স্ত্রীর কাউকে দেওয়া বা দান-সদকা করা বৈধ নয়।

কেননা, হজরত আবু উমামা বাহিলি (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা:)  বিদায় হজের ভাষণে বলেছিলেন, কোনো মহিলা নিজের স্বামীর ঘর থেকে তার অনুমতি ছাড়া কোনো কিছু ব্যয় ও খরচ করবে না- এমনকি খাবারজাতীয় জিনিসও।

তবে বিষয়টি যে একবারে নিষিদ্ধ এমন নয়, বরং স্বামীর মৌন সমর্থন থাকলে তা করা যেতে পারে।

যদি স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অল্প কিছু দান-সদকা করেন এবং পরবর্তীতে স্বামী তা জেনে মৌন সমর্থন অবলম্বন করেন- তাহলে ধরে নিতে হবে এতে তার পক্ষ থেকে অনুমতি রয়েছে।

এ রকম দান-সদকা বৈধ। এতে ভালো কাজের কারণে স্ত্রী সওয়াব পাবেন।

আর স্বামীও তার সম্পদের অংশবিশেষ দান করার কারণে সওয়াব পাবেন।

তথ্যসূত্র: বুখারি শরিফ, হাদিস নং-১৪৪০, আবু দাউদ শরিফ, হাদিস নং-৩৫৭৫, কিতাবুল ফাতাওয়া খণ্ড-৩ পৃষ্ঠা-৩৪০।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31