ব্রেকিং নিউজঃ

কাতারে বিশ্বকাপের সব স্টেডিয়ামে থাকছে মসজিদ

উপসাগরীয় দেশ কাতার ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের প্রধান মুহাম্মদ আল কাওয়ারি সম্প্রতি দৈনিক আল শারককে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সব স্টেডিয়াম ও অনুশীলন মাঠে নামাজের জন্য মসজিদের ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকারে আল কাওয়ারি কাতারের মসজিদ বিষয়ক প’রিকল্পনা ও নানা তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, কাতারে নির্মিত নতুন আবাসিক এলাকাগুলোতে মসজিদের জন্য স্থান নির্বাচনের কাজ করছে নগর পরিকল্পনা বিভাগ।

এছাড়া তিনি কাতারের জাতীয় মসজিদ নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথা তিনি জানান। বর্তমানে কাতারে প্রায় ২১৩৮ টি মসজিদ আছে।

আরও নয়টি নতুন মসজিদের পরিকল্পনা সম্পন্ন হয়েছে। আগামী বছরে মসজিদের জন্য বাজেট রাখা হয়েছে ৭১.৪ মিলিয়ন রিয়াল।

আল কাওয়ারি আরও বলেন, কাতার মেট্রোর স্টেশনগুলোতে নামাজের জন্য ছোট মসজিদের ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া তিনি ক’রোনাকালীন সতর্কতা মূলক ব্যবস্থার কথাও জানান।

মসজিদ্গুলোতে কোরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ সরিয়ে হলেও ধর্ম মন্ত্রণালয়ের তৈরি অ্যাপের মাধ্যমে মুসল্লিদের কুরআন পাঠের সুযোগ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31