ব্রেকিং নিউজঃ

বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর জয়

বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৭৮৮।

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ পৌর নির্বাচনে আদমদীঘি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এই পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১ জন। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত একটানা এবার প্রথম বারের মত ইভিএমে ভোটগ্রহন করা হয়। ভোটারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। নির্বাচনে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031