ব্রেকিং নিউজঃ

করোনা আতঙ্কের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে ব্যস্ত বৃদ্ধ

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারের বিরুলিয়ায়ে বুধবার (১৮ মার্চ) সকালে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।

এর আগে মঙ্গলবার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর আবাসিক এলাকার নিজবাড়ির বাথরুমে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। গ্রেফতার মনির আহম্মেদ (৫২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরচনপুর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর আবাসিক এলাকার বাসিন্দা তিনি।

এ বিষয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসাসংলগ্ন বাথরুমে যায় স্কুলছাত্রী। এ সময় প্রতিবেশী মনির বাথরুমে ঢুকে ছাত্রীর মুখ চেপে ধর্ষণ করেন। পরে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মনিরকে আটক করে পুলিশে খবর দেন।

বিষয়টি নিয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব দত্ত বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছেন। ধর্ষণে জড়িত মনিরকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031