ব্রেকিং নিউজঃ

টয়লেটে যাওয়ার কথা বলে টাকা-গহনা নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও নববধূ

বরগুনার তালতলীতে টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রে’মিকের হাত ধরে ইতি রানী (১৮) নামে এক গৃহব’ধূ উ’ধা’ও হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে পা’লিয়ে যায় ইতি রানী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।

বিয়ের পরও ইতি রানী আগের প্রে’মিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলে।

মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ করে আমি আসতেছি। এরপর রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাহিরে বের হয়ে যায়।

অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রে’মিকের হাত ধরে পা’লিয়ে’ছে।

পা’লিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আই’নগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় জিডি করেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদ’ন্ত করে আইনগত ব্যব’স্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930