ব্রেকিং নিউজঃ

মক্কায় ৫০ লাখ ওমরাহ পালনকারীই ক’রো’নামু’ক্ত

প্রা’ণঘা’তী বৈশ্বিক মহা’মারি ক’রোনা’ভাই’রাসের কারণে দীর্ঘ ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর গত তিন মাস ধরে পবিত্র নগরী মক্কায় স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য মতে, গত তিন মাসে পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইবাদতকারী ও ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লির কেউই কা’রোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়নি। খবর গালফ নিউজ।

কো’ভিড-১৯ থেকে ওমরাহ পালনকারীরা মুক্ত। করো’নায় দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর অক্টোবরের ৪ তারিখ থেকে পুনরায় পবিত্র নগরী মক্কায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরাহ পালন শুরু হয়।

তারপর ইবাদত করার মসজিদে হারাম সবার জন্য উন্মুক্ত করে দেয়া।

এ সময়ে ৫০ লাখ মুসলিম ওমরাহ পালন ও ইবাদত বন্দেগিতে অংশগ্রহণ করে।

আশার কথা হলো- এসব ওমরাহ ও ইবাদতকারীদের কেউ করো’নাভা’ইরাসে আ’ক্রান্ত হননি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্যমতে, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেন এই বিষয়টি নিশ্চিত করেছেন

। গত অক্টোবর থেকে ৫ মিলিয়ন তথা ৫০ লাখ লোক ওমরাহ ও ইবাদতে অংশগ্রহণ করেন। যাদের কেউ ক’রোনা’য় আ’ক্রান্ত হয়নি।

সৌদি আরব ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ওমরার অনুমতি দেয়। প্রথম ধাপে ৪ অক্টোবর থেকে শুধুমাত্র সৌদির স্থানীয় ও দেশটি অবস্থানকারীদের ওমরাহ করার অনুমতি দেয়। শুরুতে প্রতিদিন ৬ হাজার ব্যক্তি ওমরাহ পালন করেছে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ওমরাহ শুরু হয়। সে সময় ওমরাহ পালনকারীর সখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদির বাইরেরসহ প্রথমে প্রতিদিন ২০ হাজার পর্যায়ক্রমে দৈনিক ৬০ হাজার ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয় দেশটি।

আলহামদুল্লিাহ! যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালনকারী ও ইবাদতকারী ৫০ লাখ ব্যক্তির কেউ গত তিনমাসে পবিত্র নগরী মক্কায় ক’রোনা’য় আ’ক্রান্ত হননি।

উল্লেখ্য, নতুন ভা’ইরাস’জনিত চাপের কারণে সৌদি আরব গত ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়ে তাদের সীমানা বন্ধ করে দিয়েছে।

সরকারী ঘোষণা অনুসারে বন্ধটি আরও এক সপ্তাহ বাড়তে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930