ব্রেকিং নিউজঃ

গোপালগঞ্জে বাস খাদে, ৪ জনের মর্মান্তিক মৃত্যু

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গোপালগঞ্জে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) ও নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামুদ্দিন মোল্লা (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি।  এসময় নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ওসি আরো জানান, পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মালেক বাজার এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন অন্তত ২০ যাত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031