ব্রেকিং নিউজঃ

নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ

নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ। বিভিন্নভাবে নিউমোনিয়া ছড়াতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ এবং হাঁচি-কাশির মাধ্যমে বেশিরভাগ সময় নিউমোনিয়া ছড়ায়। নিউমোনিয়া সহজে প্রতিরোধ করা যায় ও চিকিৎসার মাধ্যমে সহজেই নিরাময় করা যায়। তবুও প্রতি ২০ সেকেন্ডে একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

২ মাস থেকে ১২ মাস বয়সি নিউমোনিয়ায় আক্রান্ত শিশু মিনিটে ৫০ বার বা তার চেয়ে বেশি শ্বাস নেয় এবং এক বছরের বড় নিউমোনিয়ায় আক্রান্ত শিশু মিনিটে ৪০ বার বা তার চেয়ে বেশি বার শ্বাস নেয়। কাশি, শ্বাসকষ্ট, জ্বর হলো নিউমোনিয়ার লক্ষণ। শিশুদের বক্ষপ্রাচীর ভেতরে ঢুকে যায়, অসুস্থ শিশুদের খেতে অসুবিধা হয়। ৬ মাস যথেষ্ট পরিমাণ মায়ের দুধ পান করানো, পরিপূরক বা সুষম খাবার খাওয়ানো, নিরাপদ পানি খাওয়ানো, বেশি আলো-বাতাস পূর্ণ ঘরে থাকা আবশ্যক। ঠান্ডা না লাগানো, শীতকালে গরম খাবার খাওয়াও জরুরি।

শীতকালে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। তাই একেবারেই ঠান্ডা লাগানো যাবে না। শিশুদের সব সময় গরম পোশাক পরিয়ে রাখতে হবে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর কারণ দেরি করে চিকিৎসা শুরু করা। তাই নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়া নিউমোনিয়ার ভ্যাকসিন আছে। এই রোগ প্রতিরোধে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

শীতকাল একেবারে নিকটে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে। শীতকালে ফ্লু, নিউমোনিয়ার পাশাপাশি এবার করোনাকেও মোকাবিলা করতে হবে। তাই অন্য বছরের তুলনায় এ বছর বেশি সচেতন থাকতে হবে, সাবধানে থাকতে হবে। শিশু অসুস্থ হলে কোনো ঝুঁকি নেওয়া যাবে না, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

নিউমোনিয়ামুক্ত বাংলাদেশ গড়তে হলে একটাই চাওয়া, কোনো শিশু যেন নিউমোনিয়ায় আক্রান্ত না হয়।  উপরন্তু সময়মতো চিকিৎসা যেন পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930