ব্রেকিং নিউজঃ

রংপুরে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

রংপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবাসহ পুলিশের এএসআইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তিতে তাকে বরখাস্ত করা হয়।

এসময় তার কাছ থেকে ফেন্সিডিল, নগদ টাকা ও প্রাইজবন্ড উদ্ধার করা হয়।

সোমবার সকালে নগরীর ঠিকাদারপাড়ায় একটি বাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে ইয়াবা ছাড়াও পাঁচটি ব্যাংকের চেক বই, আট হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপর তথ্যে ইয়াবাসহ এএসআই মনিরুজ্জানকে আটক করা হয়।

তাকে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930