ব্রেকিং নিউজঃ

খালে মাছ ধরতে গিয়ে দেড় লাখ টাকার বাইক পেল যুবক

পটুয়াখালীর বাউফলে খালে মাছ ধরতে গিয়ে দেড় লাখ টাকার বাইক পেয়েছেন এক যুবক। খবর পেয়ে বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ওই উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা মো. রফিক মিয়া জানান, ভাটার সময় বাড়ির পাশের খালে মাছ ধরতে যান তিনি। ওই সময় একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের বাইক দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান।

বগা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. সালাম বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের কাঞ্চন আলী প্যাদার ছেলে হান্নান প্যাদা বাইকটি নিজের বলে দাবি করেছেন। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে এ বাইক দেয়া হবে না।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাইকটি কীভাবে খালে গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে। হতে পারে কেউ চুরি করে খালে লুকিয়ে রেখেছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031