ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ফজরের নামাজ পড়া অবস্থায় সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমামের আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

সোমবার ভোরে ফজরের সময় নামাজ চলা অবস্থায় এ ঘটনা ঘটে। ইমামের নাম মাওলানা সুলায়মান (৫৮)।

তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের বাসিন্দা এবং দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি।

পরে মুসল্লীদের সাথে ফজর নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি।

সোমবার বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে বলেও জানান তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930