সূচকের নিম্নমুখিতায় চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ৫ পয়েন্ট করে পতন হলেও টাকার অংকে লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
রোববার (২২ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরু থেকেই সূচক কমেলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৮১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, দর কমেছে ৭৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে একশ কোটি ১৮ লাখ ৫১ হাজার টাকা
