ব্রেকিং নিউজঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচ বিচারকসহ আহত ৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচ বিচারকসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে

এদের মধ্যে তিন বিচারকসহ পাঁচজনকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় মাইক্রোর চালক শিব চন্দ্র সরকারকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ মো. ইউসুফ হোসেন, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) এইচ এম কবির হোসেন, সহকারী জজ মো. নাজমুল কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু ও মো. হুমায়ূন কবির, গানম্যান তপন কুমার দে ও মাইক্রোর চালক শিব চন্দ্র সরকার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, তারা জজকোর্টের একটি মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো চ-৫৬-২০৯৬) শহরের মান্দারতলা এলাকায় বাইপাস সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বলেশ^র পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-৫৫৩৮) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসে থাকা সবাই গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে জজকোর্টের নাজির মো. জাকির হোসেন উকিল সাংবাদিকদেরকে এক প্রেস-ব্রিফিংয়ে বলেন, মধ্যাহ্ন ভোজ শেষে বিচারকদের বহনকারী মাইক্রোবাসটি জ্বালানি নেয়ার উদ্দেশে ঘটনাস্থলে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031