ব্রেকিং নিউজঃ

ভোলায় নদী থেক যুবকের লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতের দিকে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের কাঁচারিরঘাট এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্থানীয় জেলেরা কাঁচারিরঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন।

এসময় নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন জানান, নিহতের নাম ও পরিচয় এখনও আমরা পাইনি।

তবে মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930