ব্রেকিং নিউজঃ

সড়ক নিয়ন্ত্রণকারীর প্রাণ গেল সড়কেই

সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষা করা তাঁর কাজ। রাজধানীর কোতোয়ালি এলাকার সড়কে নিয়মিত দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (টিএসআই) বাবুল শেখ (৪৭)। যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়।

গতকাল মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে এমন ঘটনায় বাবুল শেখ রাস্তার ওপর আছড়ে পড়েন। এতে তিনি হাতে ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে রাত পৌনে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জনতার সময় অনলাইনকে বলেন, ‘বাবুল শেখ ডিএমপির ট্রাফিক বিভাগের লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে কর্মরত ছিলেন। থাকতেন যাত্রাবাড়ীর কাজলার সামাদ নগর এলাকায়। ফেরার সময় যাত্রবাড়ীর কলাপট্টির উত্তরা ব্যাংকের সামনের রাস্তায় পিকআপটি তাঁকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে পিকআপের চালক দেলোয়ার হোসেন ও চালকের সহকারী জাকির হোসেন রাকিবকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়ে পিকআপটিও।’

মনির হোসেন বলেন, ‘(আজ) বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে রাজারবাগ পুলিশ লাইনে সম্ভবত জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাবুল শেখকে পাবনার বেড়া উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় একটি মামলা করা হয়েছে যাত্রাবাড়ী থানায়।

বৃহস্পতিবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘(গতকাল) মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বাবুল শেখকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আসে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031