ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরায় তরুণীকে নিপীড়ন, ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক তরুণীকে নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার সকালে নির্যাতিত তরুণী আশাশুনি থানায় ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দিয়েছেন।

তারা হলেন- উপজেলার খাজরা ইউপির ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার।

তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।গত শুক্রবার বিকালে উপজেলার কাপসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার বিকালে ওই তরুণী চাচার মোটরসাইকেলের পেছনে বসে সাতক্ষীরা যাচ্ছিলেন।

এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন বখাটে যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ে করতে হবে বলে জানান সাকিব বিল্লাহ নামে এক যুবক।

তারা তার কাপড়-চোপড় টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলেন। এমনকি স্পর্শকাতর স্থানে হাত দেন।

লজ্জাকর অবস্থায় পড়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এর পর ওই তরুণী আশাশুনি থানায় একটি মামলা দিয়েছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিযোগ করে ওই তরুণী আরও বলেন, খাজরা ইউপির ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হানউদ্দিন খোকা ও আল আমিনসহ ছয়জন বখাটে এ ঘটনা ঘটায়। তিনি এর বিচার দাবি করেন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ওই তরুণী একটি এজাহার দিয়েছেন। আমরা যাচাই-বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকিবিল্লাহ বলেন, ‘এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি’।

অন্যদিকে আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক জানান, ‘অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930