ব্রেকিং নিউজঃ

ডেকে নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, আটক ৪

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের কায়সার আলী, আবু বক্কর, সোবাহান আলী লিটন ও মোমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ডেকে নেয় রবিউল। পরে তার সহযোগী আবু বক্করকে সাথে নিয়ে ব্যাটারিচালিত অটো রিকশাযোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের পুত্র মোমিনুলের বাড়িতে নিয়ে যায়।

এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ আটক ৪ জন ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে উলিপুর থানায় মামলা করলে শনিবার দুপুরে পুলিশ কায়সার আলী, সোবাহান আলী, আবু বক্কর ও মোমিনুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল হোতা রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930